ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আওয়ামী লীগ নেত্রীর গানের আসর বন্ধ করলো প্রশাসন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর ঔরসের নামে বাউল গানের আসর বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে এই অনুষ্ঠান বন্ধ করা হয়।

মহামারী করোনা প্রতিরোধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্র থেকে জানা গেছে।

স্থানীয়রা জানান, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী পিয়ারা বেগম তার মরহুম পিতা আক্কেল আলী ফকিরের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো আগারপাড়া এলাকায় ঔরস ও বাউল গানের আয়োজন করেন। রাতে সেখানে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে।

খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন। এ সময় তিনি আয়োজনকে হুঁশিয়ারি দিয়ে জানান, করোনাকালে এ ধরনের আয়োজন করা হলে ভবিষ্যতে আয়োজকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102