ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আকর্ষণীয় বেতনের চাকরি’র প্রলোভন দেখানো ৪ প্রতারক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

ঢাকার সাভারে চাকরি দেয়ার প্রলোভন ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চার প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো- ঢাকার মো. সবুজ কাজী, খুলনার মো. শাওন মহলদার, বরগুনার মো. মাহবুব আলম, সিরাজগঞ্জের মো. আমিরুল ইসলাম। শনিবার রাতে আশুলিয়া থানা এলাকার তানহা অ্যাসোসিয়েটস লিমিটেডের কার্যালয়ে অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ‘তানহা এসোসিয়েটস লিমিটেড’ নামে একটি ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে আকর্ষণীয় বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার প্রতারককে গ্রেফতার করা হয়।

এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ২০০টি রেজিস্ট্রেশন ফরম, ১০০টি নিয়োগ বিজ্ঞপ্তি, ৫০টি অঙ্গীকারনামা, ৩০টি যোগদান পত্র, দুটি টাকা জমার রশিদ, ১০টি পরিচয়পত্র, ১০টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি জিয়াউর রহমান চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করে রোববার দুপুরে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। চক্রটি রাজধানীসহ বিভিন্ন এলাকায় অফিস ভাড়া নিয়ে নামে-বেনামে প্রতিষ্ঠান খুলে আকর্ষণীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। প্রতারক চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102