সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছাতকের সিংচাপইড় ইউপির মানবিক চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল।
ছাতকের সিংচাপইড় ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বেশ কয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ১৩ এপ্রিল বুধবার দিবাগত রাতে কাল বৈশাখীঝড়ের কবলে পরে ইউনিয়নের জিয়াপুর,পুরান সিংচাপইড়, আইনাকান্দি, চিকনিকান্দি, সিংচাপইড় সহ বেশ কয়টি গ্রামে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। পরদিন সকালে ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল তার ব্যক্তিগত ফেইসবুকে আইডিতে ইউনিয়ন বাসীকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য চেয়ে সহায়তার আবেদন জানালে স্বতঃস্ফূর্ত সাড়া দেয় সিংচাপইড় ইউনিয়ন বাসী। বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে বাড়ি গুলো পরিদর্শন করেছেন এবং সিংচাপইড় ইউপি ও মানবিক চেয়ারম্যান সাহেলের ব্যক্তিগত উদ্যোগে ইতিমধ্যে প্রায় ৩০ টি পরিবার কে তেল ডাল, চাল সহ নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদান করেছেন। প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সড়িষাপাড়া ২টি, আইনাকান্দি ২টি,জিয়াপুর ও পুরান সিংচাপইড় ৯টি, সিংচাপইড় ৫ টি,চিকনিকান্দি ৩ টি,পরিবার কে খাদ্য সহায়তা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেন উপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল।
সাহাব উদ্দিন সাহেল বলেন আজকের এই ব্যক্তি উদ্যোগে তাৎক্ষণিকভাবে খাদ্য ও নগদ অর্থ সহায়তা কর্মসূচিকে বাস্তবায়নে আর্থিক সহায়তার জন্য কামারগাও বাজারের ব্যবসায়ী কামাল আহমদ, সোহেল মিয়া, প্রভাষক মুশাহিদ আলী, আসামপুর গ্রামের এমদাদুর রহমান, সরিষা পাড়া গ্রামের প্রবাসী হাসনাত, শামীম হোসাইন, মাওলানা মহিম উদ্দিন সিংচাপইড় ইউপি প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ড সদস্য জনাব আবদুল ওদুদ, ৭ নং ওয়ার্ড সদস্য শাহ কামাল, ৯ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, ১ নং ওয়ার্ড সদস্য আলামিন, যুবলীগ কর্মী জয়নাল উদ্দিন, আখলাকুর রহমান, মিনহাজ আহমেদ, মোহাম্মদ রানা, জাতীয় পার্টি নেতা জুবেদ আলী ছাত্রলীগ কর্মী সুলেমান আহমদ তুহিন আহমদ সহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন

চেয়ারম্যান সাহেল বলেন ছাতক উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা UNO মামুনুর রহমান আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ক্ষতিগ্রস্তদের খোজ খবর নিচ্ছেন এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন আমাদের ইউনিয়নের হতদরিদ্র ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহায়তা প্রদান করা হবে। চেয়ারম্যান সাহেল আরো বলেন সিংচাপইড় ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ব্যপক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছি এবং ইউনিয়নের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান তিনি।