ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আক্রমণে সুফল হাসান মাহমুদ; পরপর দুই বলে দুই উইকেট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

সাকিব আল হাসানের স্পিন জাদুর আক্রমণ সামলে প্রতিরোধ গড়েছিলেন রভম্যান পাওয়েল ও কাইল মায়ারস। ষষ্ঠ উইকেটে যোগ করে ফেলেছিলেন ৫৯ রানের জুটি। ব্রেকথ্রুর লক্ষ্যে দুই অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমানকে আক্রমণে এনেও সুফল পাননি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। অগত্যা বল তুলে দেন অভিষিক্ত হাসান মাহমুদের হাতে।

অধিনায়কসহ পুরো দলের মুখে হাসি ফেরাতে খুব বেশি সময় নেননি ২১ বছর বয়সী হাসান। নিজের দ্বিতীয় স্পেলের দ্বিতীয় ওভারে শুধু জুটিই ভাঙেননি, পরপর দুই বলে নিয়েছেন দুই উইকেট, জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। শেষপর্যন্ত হ্যাটট্রিক হয়নি, তবে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের লেজের সারির ব্যাটসম্যানদের বিদায় করেছেন হাসান মাহমুদ।

ইনিংসের ২৮তম ওভারে দ্বিতীয় স্পেলে আনা হয়েছিল হাসানকে। প্রথম স্পেলে করা ৩ ওভারে তিনি উইকেটশূন্য থাকেন ১৪ রান খরচায়। দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম ওভারে তেমন কিছু করতে পারেননি। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান আক্রমণাত্মক খেলতে শুরু করা রভম্যান পাওয়েলকে। দুটি করে চার-ছক্কার মারে ৩১ বলে ২৮ রান করেন পাওয়েল।

ঠিক পরের বলেই তিনি আউট করেন রেমন রেইফারকে। হাসানের ভেতরে ঢোকা ডেলিভারিটি বুঝতে পারেননি রেইফার, আঘাত হানে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। ফলে হ্যাটট্রিকের সুযোগ আসে হাসানের সামনে। কিন্তু পরের বলে আর উইকেট নিতে পারেননি হাসান, করতে পারেননি তাইজুল ইসলামের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করার রেকর্ড।

নিজের পরের ওভারে প্রতিপক্ষের অভিষিক্ত স্পিনার আকিল হোসেনের উইকেটও নেন হাসান। মাঝের ওভারে ইনিংসের সর্বোচ্চ স্কোরার কাইল মায়ারসকে ফেরান মেহেদি হাসান মিরাজ। ইনিংস শেষে দেখা গেলো ৬ ওভারে ১ মেডেন নিয়ে ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ততক্ষণে অবশ্য ১২২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102