ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খান গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে পৌরশহরের নাইন স্টার হোটেলের সামনে থেকে আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

অর্থ আত্মসাতের একটি মামলায় আদালতের ওয়ারেন্টের পর পলাতক ছিলেন যুবলীগ নেতা মনির খান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। তিনি জানান, অর্থ ঋণের মামলায় আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি পৌর যুবলীগের মনির খান। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে পৌরশহরের নাইন স্টার হোটেলের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও ওসি আসাদুল ইসলাম জানিয়েছেন।

মনির খান আখাউড়া পৌর যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন বলে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল নিশ্চিত করেছেন।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102