ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগস্টেই করোনামুক্ত হবে ব্রিটেন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

ব্রিটেন আগামী আগস্ট মাসের মধ্যেই করোনামুক্ত হবে বলে দাবি করল দেশটির সরকার।

ব্রিটেনে টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘ভ্যাকসিন টাস্ক ফোর্স’-এর সদ্য সাবেক প্রধান কর্মকর্তা ক্লাইভ ডিক্স শুক্রবার এই দাবি করেছেন। খবর স্কাই নিউজের।

তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের নতুন স্ট্রেইনগুলির প্রতিরোধী টিকা ব্যবহার করেই করোনামুক্ত হবে ব্রিটেন।

গত বছরের ডিসেম্বরে ব্রিটেনে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। সে সময় থেকেই ওই কর্মসূচির দায়িত্বে ছিলেন ক্লাইভ। গত সপ্তাহে তিনি পদত্যাগ করেন।

শুক্রবার ক্লাইভ আশা প্রকাশ করে বলেন, জুলাইয়ের শেষে ব্রিটেনের প্রতিটি ব্যক্তিকেই কমপক্ষে একটি টিকা দেওয়া সম্ভব হবে। আর করোনার সব স্ট্রেইন বা ধরন প্রতিরোধের ক্ষমতাসম্পন্ন টিকা দেওয়া চলতি বছরের শেষপর্ব থেকে শুরু হতে পারে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, ২০২২ সালের প্রথম থেকে ফের নতুন করে গণ টিকাদান কর্মসূচি শুরু হবে।

রক্ত জমাট বাঁধার অভিযোগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা কোভিশিল্ডের ব্যবহার ইতিমধ্যেই ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ডের মতো কিছু দেশ কোভিশিল্ড ব্যবহার স্থগিত রেখেছে।

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিও (ইএমএ) ‘কিছু ক্ষেত্রে’ কোভিশিল্ড ব্যবহারে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।

এ প্রসঙ্গে ক্লাইভ জানান, সম্ভাব্য সমস্ত বিকল্প পথ খোলা রেখে, নিরাপদ ও কার্যকরী টিকার সাহায্যে ব্রিটেনবাসীকে কোভিডমুক্ত করার কাজ চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102