ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামীকাল চট্টগ্রাম যাবে টাইগাররা, ঢাকায় আসবে শ্রীলঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল রোববার (৮ মে) বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এদিন বেলা সাড়ে এগারোটায় ঢাকায় পা রাখবেন লঙ্কানরা। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সাগরিকায় ১৫ মে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচ শুরুর সাত দিন আগেই চট্টগ্রামে পাড়ি জমাবেন মুমিনুল বাহিনী। নিজেদের প্রস্তুত করতে আগামীকাল বিকেলে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেবে টাইগাররা। সেখানে পৌঁছে শুরু করে দেবে সিরিজের প্রস্তুতি।

টাইগাররা ম্যাচ শুরুর সাত দিন আগে গেলেও ১০ ও ১১ মে প্রস্তুতি ম্যাচ সেরে তারপরই চট্টগ্রাম যাবে শ্রীলঙ্কা। সাভারের বিকেএসপিতে বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে করুনারত্নে বাহিনী।

১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচ শেষে আবারও ঢাকায় ফিরবে দুই দল। আগামী ২৩ মে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102