ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামীকাল নওগাঁর রাণীনগর উপজেলায় উপনির্বাচন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

নওগাঁর রাণীনগরে আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনে করেছেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। তিনি জানান, নির্বাচনের দিন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬০০ সদস্য মোতায়েন করা হবে।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক মোসারব হোসেন, এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন প্রাং।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এই উপজেলায় মোট ভোটার এক লাখ ৪৯ হাজার ৫৮৭ জন। পুরুষ ভোটার ৭৪ হাজার ৮৬৫ জন এবং মহিলা ভোটার ৭৪ হাজার ৭২২ জন। মোট ভোট কেন্দ্র ৫৬টি।

প্রসঙ্গত, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক) আনোয়ার হোসেন হেলাল পদত্যাগ করে জাতীয় সংসদ উপনির্বাচনে অংশ নেন। ফলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102