ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকা যাবে সাকিব: পাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৬ বার পঠিত

আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকা যাবেন সাকিব আল হাসান বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার (১২ মার্চ) দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে দেশসেরা ক্রিকেটার সাকিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

বিসিবি সভাপতি বলেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে সাকিব। খেলবে দুই ফরম্যাটেই। অর্থাৎ ওয়ানডে ও টেস্টে-উভয় সংস্করণেই তাকে পাওয়া যাচ্ছে।

ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে সেই দলে নেই সাকিব। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে ছুটিতে আছেন তিনি।

অবশ্য সাকিবকে রেখেই প্রোটিয়া সফরের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। ফলে সেখানে খেলতে তার কোনও বাধা থাকবে না।

কিছুদিন আগে বিসিবিকে চিঠি দেন সাকিব। তাতে জানান, আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না তিনি।

এরপর আইপিএলে দল না পাওয়ায় হুট করে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হন সাকিব। তবে পরে আবার না করে দেন। সার্বিক বিবেচনায় তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেয় বিসিবি।

দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ওয়ানডে ও ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৮ মার্চ ওয়ানডে দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরু করবে সফরকারীরা। পরের দুটি হবে যথাক্রমে ২০ ও ২৩ মার্চ।

আর ৩১ মার্চ ডারবানে গড়াবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল। প্রায় ১ মাসের সফর শেষে ১৩ এপ্রিল দেশে ফেরার কথা টাইগারদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102