ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামীকাল সৌদি আরবে শুরু হচ্ছে পবিত্র রমজান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

আগামীকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) সৌদি আরবে শুরু হচ্ছে পবিত্র রমজান। গত শনিবার (১০ এপ্রিল) দেশটির আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আজ সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে দেশটিতে।

গতকাল রোববার (১১ এপ্রিল) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ এপ্রিল) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। ওইদিন দেশটির কোথাও চাঁদ দেখা গেলে চাঁদ দেখা কমিটিকে নাগরিকদের তথ্য জানানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু চাঁদ দেখার কোনো তথ্য তাঁদের কাছে আসেনি।

করোনা সংক্রমণ বাড়ায় এবার মার্কেট, শপিংমল সব জায়গায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এরমধ্যেই রমজানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শপিংমলগুলোতে লোকজনকে দেখা গেছে ব্যস্ত কেনাকাটায়। রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতারা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102