ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামীতে আর টিকার সংকট হবে না : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৪ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাপান সরকারের উপহার হিসেবে পাঠানো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। তাই করোনার ভ্যাকসিন নিয়ে আগামীতে আর কোনো সংকট হবে না।

আজ শনিবার ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার টিকা পৌঁছার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরের চালানের টিকা আসবে শুক্রবার। মোট সংখ্যা হবে ২৯ লাখ থেকে বেড়ে ৩০ লাখ ৫০ হাজার।

এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০টি ডোজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিকাল ৩টা ২০ মিনিটে এসে পৌঁছে।

বিমানবন্দরে টিকাগু‌লো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ টিকার প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৩০ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয় সংকট। তবে এবারে জাপান সরকারের উপহার দেওয়া এ টিকার মাধ্যমে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের সংশয় কেটে যাবে বলে আশা স্বাস্থ্য অধিদপ্তরের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102