ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী কয়েকদিন ঝরবে বজ্রবৃষ্টি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৫ বার পঠিত

ঢাকাসহ দেশের বেশ কয়েক জেলায় আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বাড়বে রাতের তাপমাত্রা। তবে এখনও কুয়াশা পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকার মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এতথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়লেও দিনে সামান্য কমবে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আগামীকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনে সামান্য কমতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হবে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতে অপরিবর্তিত থাকবে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্ধিত পাঁচ দিনে প্রথম দিকে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102