ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম না ব্যালট, জানালো ইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৩০ বার পঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় অর্ধেক আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে এর জন্য নতুন প্রকল্প পাসের বিষয়টি ঝুলে আছে। এই প্রকল্প পাস না হলে ব্যালটেই ভোটগ্রহণ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এই কথা জানিয়েছেন।

আগামী নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ইভিএম প্রকল্প খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। এটা আসলে খুব বেশি এগোয়নি। প্রকল্পের অর্থ প্রাপ্তিসাপেক্ষে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করবো বলে আমরা বলেছিলাম। এক্ষেত্রে প্রকল্প পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তাই দিয়েই ভোট করবো।

এই নির্বাচন কমিশনার বলেন, মধ্য জানুয়ারির মধ্যে নতুন প্রকল্প পাস না হলে ব্যালটে যেতে হবে। সেই প্রস্তুতিও নিতে হবে। সময়মতো হলে তো ভালো। না হলে যা আছে তা নিয়েই করবো।

গত ফেব্রুয়ারিতে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর তারা ঘোষণা দেয় আগামী নির্বাচনে ইভিএমে ভোট করতে চায়। তবে এজন্য নতুন করে ইভিএম কিনতে হবে। যদিও তাদের প্রস্তাব পাস এখনও হয়নি।

ইসি সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরের ইভিএমের সব ভোটের ফলাফল বিশ্লেষণ করে ইসি মনে করছে ব্যালটের চেয়ে ইভিএমে তুলনামূলক স্বচ্ছ ভোট সম্ভব। এজন্য সংস্থাটি সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমে ভোট নেওয়া হতে পারে বলে জানিয়েছে। তবে সেটা নির্ভর করবে নতুন করে ইভিএম কেনার ওপর।

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের বিষয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, আরপিও বিল আকারে রেডি করছে। সবকিছু যাচাই-বাছাই করে আমাদের কাছে পাঠাবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102