ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী প্রজন্ম স্মার্ট বাংলাদেশ দেখবে, রাস্তাটা আমরা করে যাবো; স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৩১ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আগামী প্রজন্ম স্মার্ট বাংলাদেশ দেখবে। আর সেই রাস্তাটা আওয়ামী লীগ সরকার করে দিয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘আমরা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলাম। আজকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। আমাদের পরের প্রজন্ম স্মার্ট বাংলাদেশ দেখবে, আমরা রাস্তাটা করে দিয়ে যাবো। আমরা স্মার্ট বাংলাদেশ করবো, কারণ প্রধানমন্ত্রী যা বলেন, তা করে দেখান।’

রোববার (৮ জানুয়ারি) বিকেলে মিরপুর-১ নাম্বারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফ।

আগামী ১১ জানুয়ারি ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচির দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা কেন অবস্থান করবেন, আমরা তা জানি না। অবস্থান করুক আর যাই করুক, যাদের শাসনামলে দেশ একটা অন্ধকারাচ্ছন্ন দেশে পরিণত হয়েছিল, তাদের ফের ক্ষমতায় আনার কথা এ দেশের জনগণ চিন্তাও করে না।’

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। বাংলাদেশের মানুষের পাশে থেকে আমরা কাজ করছি। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। অন্যদিকে আরেকটি দল যারা ষড়যন্ত্রের মাধ্যমে, ক্যান্টনমেন্টের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দীর্ঘসময় যেকোনো উপায়ে তারা ক্ষমতায় ছিলেন। দেশটাকে একটা অন্ধকার রাজ্যে পরিণত করেছিলেন তারা। সবসময় তারা ষড়যন্ত্রের কথা চিন্তা করে। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের কথা চিন্তা করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগাঁ খান মিন্টু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102