ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে ২৪ কোটি টিকা আসবে : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ২৪ কোটি টিকা লাইন আপে রয়েছে। এই টিকা আগামী বছরের (২০২২ সাল) মার্চ- এপ্রিলের মধ্যে আমরা পাবো বলে আশা করছি। বুধবার (১৫ সেপ্টেম্বর) হোটেল লা মেরিডিয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

ডাচ- বাংলা চেম্বার অব কমার্স আয়োজিত এক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, এর মধ্যে ২ কোটি ৩০ লাখ লোককে আমরা টিকা দিয়েছি। আমরা প্রথম ধাপে ৮ কোটি লোককে টিকা দিতে চাই। সে লক্ষ্যে ২৪ কোটি টিকা আনার চেষ্টা করছি। এই টিকার বেশির ভাগ পাবো কোভ্যাক্স থেকে।

রাশিয়ার টিকা নিয়ে অগ্রগতি রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, রাশিয়ার টিকায় খুব একটা অগ্রগতি নেই। তবে আমরা কাজ করছি।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, ভারতে আমাদের চেয়ে করোনা সংক্রমণের হার বেশি। তবে যুক্তরাজ্য ভারতের নাগরিকদের ভ্রমণে রেড অ্যালার্ট না দিয়ে আমাদের দিয়েছে। যুক্তরাজ্য বলছে, আমাদের এখানে নাকি আফ্রিকার ভ্যারিয়েন্ট রয়েছে। আমাদের এখানে সেটা নেই। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ তারা যেন বলে, আমাদের এখানে কোনো আফ্রিকান ভ্যারিয়েন্ট নেই। তাহলে সুবিধা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102