ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আগামী মাসের প্রথম সপ্তাহে আসছে ২১ লাখ টিকা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২৫ বার পঠিত

দেশে আগামী মাসের প্রথম সপ্তাহে ২১ লাখ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

রবিবার (২৫ এপ্রিল), স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই ২১ লাখ টিকার মধ্যে ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে আসবে অক্সফোর্ডের ২০ লাখ ডোজ টিকা ও কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের ১ লাখ ডোজ টিকা। গণটিকাদানের প্রথম ও দ্বিতীয় ডোজে কার্যক্রম চলবে।

তিনি আরো জানান, ভারতে করোনার নতুন রুপ শনাক্ত হওয়ায় দেশটির সাথে জরুরি পণ্য পরিবহণ ছাড়া সব ধরনের যোযাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে। ভারতের সাথে ল্যান্ড ও এয়ার বর্ডার খোলা থাকলে ভারতের ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

মোহাম্মদ খুরশীদ আলম বলেন, দেশে তিনটি ফার্মাসিউটিক্যালস’র করোনার টিকা তৈরি সক্ষমতা আছে৷ সব ধরনের টিকা ব্যবহারের সময় কিছু ক্ষতি হয়। করোনার ক্ষেত্রেও পাঁচ থেকে দশ শতাংশের মতো ক্ষতি হয়ে থাকতে পারে।

মহাপরিচালক আরো জানান, চীনের পক্ষ থেকে উপহার হিসেবে পাঁচ লাখ টিকা নেবে বাংলাদেশ। তবে এই টিকা প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় কমিটি। আর অনুমোদন দিয়ে দেয়া মানে এই না যে এই টিকা এখনই আমরা দিয়ে দিবো। এই সিদ্ধান্ত জাতীয় যে কমিটি হয়েছে তারা নেবে। দেশের প্রয়োজনে যা দরকার তাই করতে হবে। সব টিকা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে? তারপরেও তো তারা ব্যবহার করছে। এখন দেশের প্রয়োজনে কি করা হবে তা কর্তা-ব্যক্তি যারা তারা সিদ্ধান্ত নেবেন। আমরা তো এক্সিকিউট করবো, সিদ্ধান্ত নেব না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102