ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী মৌসুমে সৌদি ক্লাবে খেলবেন মেসি, জানাল এএফপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৫০ বার পঠিত

সম্প্রতি পিএসজিকে না জানিয়ে সৌদি আরব সফর করায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন লিওনেল মেসি। পরবর্তীতে তিনি ক্ষমাও চেয়েছেন ব্যাপারটি নিয়ে।

এবার ক্লাবের সঙ্গে চুক্তি শেষ করে সেই সৌদি আরবেই যাচ্ছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
মঙ্গলবার বার্তাসংস্থা ‘এএফপি’ জানায়, আগামী মৌসুমে সৌদি আরবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন মেসি। বড় অঙ্কের বিনিময়ে এই চুক্তি সম্পন্ন করবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ইতোমধ্যে চুক্তিটি প্রায় চূড়ান্ত। কেবল অফিসিয়াল ঘোষণা আসেনি এখনও।

গত মাসে অবশ্য গুঞ্জন উঠেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল মেসির সঙ্গে চুক্তি করতে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে রয়েছে। সাতবার ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের পেছনে বছরে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছে তারা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। মেসির চাহিদার সবকিছুই থাকছে এই প্রস্তাবে। এমনটাই জানিয়েছে আরব ভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গাজেত্তে ও ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো।

এর আগে নিজেদের পরিকল্পনার অংশ হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে সৌদি ক্লাব আল নাসর। গত বছরের শেষ দিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে বার্ষিক ২০০ মিলিয়ন ডলারের বিনিময়ে দলে ভিড়িয়ে চমকে দিয়েছিল ক্লাবটি। মেসিকে তার দ্বিগুণেরও বেশি প্রস্তাব দেওয়া হয়েছে।

মেসি যদি এই চুক্তি মেনে নেয় তহালৈ আবারও একই পেশাদার লিগ টুর্নামেন্টে দেখা মিলবে মেসি-রোনালদো দ্বৈরথের। যেই দ্বৈরথের দেখা পাওয়া এখন অনেকটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে রোনালদো সৌদি আরবে পাড়ি জমানোর পর। তবে সেখানে মেসি যোগ দিলে বিশ্ব ফুটবলে আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে সৌদি আরব।

এদিকে, বর্তমানে সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন মেসি। প্রচারের কাজে বেশ কয়েকবার দেশটিতে সফর করেছেন মেসি। কয়েক মাস আগে সৌদি আরবেই পিএসজির হয়ে রোনালদোর বিপক্ষে খেলেছেন তিনি। সেটাই ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শেষ দেখা। সেই সাক্ষাতের সংখ্যাটা আরও বাড়াতে মুখিয়ে আছে আল হিলাল। সঙ্গে নিজেদের পরিকল্পনায় মেসি ও রোনালদোকে রেখে প্রচার আরও বাড়াতে যাচ্ছে সৌদি আরব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102