ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী ২৪ ঘণ্টাকে ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫ বার পঠিত

আগামী ২৪ ঘণ্টাকে ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন তিনি। সে সময় জেলেনস্কি বলেন, তিনি বিশ্বাস করেন ইউক্রেন জুড়ে যুদ্ধ চলমান থাকার এই সময়ে পরবর্তী ২৪ ঘণ্টা দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। খবর বিবিসির।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, জেলেনস্কির সঙ্গে আলাপকালে রাশিয়ার আক্রমণের সময় এই প্রেসিডেন্টের নেতৃত্বের প্রশংসা করেছেন জনসন।

সে সময় জনসন আশ্বাস দিয়েছেন যে, যুক্তরাজ্য ও এর মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা যাতে পৌঁছায় তা নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা নেবেন তিনি। দুই নেতাই ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন।

টানা পঞ্চম দিনের মতো ইউক্রেনে সংঘাত চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ ও খারকিভে তীব্র লড়াই চলছে। চারদিকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। ভয়াবহ বিস্ফোরণের কথা জানিয়েছে দেশটির স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন।

হামলার কয়েক ঘণ্টা আগেই কিয়েভের পরিস্থিতি শান্ত ছিল। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও লড়াইয়ের খবর পাওয়া গেছে। তবে আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তরা দাবি করেছেন, রাশিয়ান সেনাদের তাড়িয়ে শহর নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে তারা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ৭০ লাখ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার।

রাশিয়ার হামলার পর ইউক্রেন থেকে পার্শ্ববর্তী দেশে শরণার্থীর ঢল নামায় বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন ইইউর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিক।

এরপর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা প্রত্যক্ষ করছি যে ইউরোপ মহাদেশে, দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট কি হতে পারে। তিনি বলেন, সম্প্রতি ৭০ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102