ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী ২৪ ঘণ্টায় আরও তীব্র হয়ে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৫৬ বার পঠিত

আরব সাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও তীব্র হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শনিবার (১০ জুন) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

আবহাওয়া অধিদপ্তরের বরাতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টি আগামী তিন দিনের মধ্যে উত্তর-উত্তর-পশ্চিম ওয়ার্ডগুলিতে আরও অগ্রসর হবে।

সেই সঙ্গে দক্ষিণ ভারতীয় অঞ্চলে আগামী চার দিনের মধ্যে মাঝারিভাবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কেরালা এবং উপকূলীয় কর্ণাটকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাক্ষাদ্বীপে রোববার পর্যন্ত বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ভারী বৃষ্টিপাতের জন্যে কেরালার ৮টি জেলাতে ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে তিরুবনন্তপুরম, কোল্লাম, পাঠানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়ম, ইদুক্কি, কোঝিকোড় এবং কান্নুর। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিথল সমুদ্র সৈকত আগামী ১৪ জুন পর্যন্ত পর্যটকদের জন্যে বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আগামী ১৫ জুনের পর বৃষ্টিপাত আরও বাড়বে বলে আশা করছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ পাকিস্তানের করাচি উপকূলে বা ওমানে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এর ফলে মুম্বাইসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।

আরব সাগরে ঘণীভূত হওয়া প্রথম ঝড় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। উত্তর ভারত মহাসাগরের ২০২৩ সালের ঘূর্ণিঝড় মৌসুমে দ্বিতীয় ঝড় এটি। এর আগে মে মাসে বঙ্গোপসাগরে প্রথম ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে আঘাত হানে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102