ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী ৩ দিনে বৃষ্টির আভাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫ বার পঠিত

আগামী তিন দিনে বৃষ্টিপাতের আভাস দেখছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে দেশের দক্ষিণ-পশ্চিম, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, এই অবস্থায় শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভােরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়বে।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.।

আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ সোমবার নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। এক্ষেত্রে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

চলতি বছর শীতে বেশ কয়েকবার বৃষ্টিপাত হয়েছে। এতে শৈত্য প্রবাহ কেটে গিয়েছিল। তবে বৃষ্টিপাত কেটে যাওয়ার প্রতিবারই শীতের তীব্রতা বেড়েছে। শীতকাল কেটে যাওয়ায় এখন আর সে শঙ্কা নেই।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102