ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগুনসন্ত্রাসীদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে : জাসদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৭৩ বার পঠিত

রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি-জামায়াতসহ আগুনসন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। শনিবার সরকার পতনের একদফা কর্মসূচিতে বিএনপি-জামায়াতের নাশকতার ঘটনার পর দলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, বিএনপি-জামায়াত ও তাদের রাজনৈতিক অংশীদারদের আসল উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন না, তাদের আসল উদ্দেশ্য আগুনসন্ত্রাস-সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাতের পথে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনা।

তারা বলেন, বিএনপি-জামায়াত ও তাদের রাজনৈতিক অংশীদাররা ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই স্বাভাবিক সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক পথ পরিত্যাগ করেছে। দেশে-বিদেশের সবার পরামর্শের পরও তারা স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসেনি। তারা আগুনসন্ত্রাস-সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাতের সব প্রস্তুতি নিয়েই আজ ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছিল। সমাবেশে যোগদানকারী নেতাকর্মীদের সমাবেশের আগের দিন রাতে স্পর্শকাতর কূটনীতিক এলাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সংলগ্ন মাঠে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে তাদের ষড়যন্ত্র-চক্রান্ত প্রকাশিত হয়েছিল।

নেতৃবৃন্দ শান্তিপূর্ণ সমাবেশের নামে পুলিশের ওপর হামলা, একজন পুলিশ সদস্যকে হত্যা এবং অসংখ্য পুলিশ সদস্যকে আঘাত করে আহত করা, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ২০১৫ সালের মতোই আগুনসন্ত্রাসীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করেই গণতান্ত্রিক সাংবিধানিক ধারায় দেশকে শান্তি ও উন্নয়নের ধারায় পরিচালিত করা হবে।

বিএনপি-জামায়াতের হত্যা-খুন-আগুনসন্ত্রাসের প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ মিছিল করেছে জাসদ। এতে দলের নেতাকর্মীরা অংশ নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102