ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনটি নেওয়া হয়েছে কমলাপুরে

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের কাছে দুর্বৃত্তের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুরে নেওয়া হয়েছে। আগুনে ট্রেনটির তিনটি বগি পুড়ে গিয়ে চারজন নিহত হয়।

আগুন নেভানোর পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে আনা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপপরিচালক শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নেভানোর পরপরই মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে নেওয়া হয়েছে।

কমলাপুর রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সকাল সাতটায় ট্রেনটি স্টেশনে প্রবেশ করেছে। সেটি প্রবেশ করার পরই অক্ষত বগিগুলোর যাত্রীরা যে যার মতো চলে যান। তবে পুড়ে যাওয়া বগিগুলোতে ট্রেনের কর্মীরা ওয়াশ করার জন্য কাজ করছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকলেও ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরানোর পর কমলাপুর স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো চলে গেছে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে তিনটি বগির আগুন নিভে ফেলে। পরে ট্রেনটির একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

তাদের মধ্যে একই পরিবারের দুইজন আছেন। তারা হলেন- নাদিরা আক্তার পপি এবং তার তিন বছরের ছেলে ইয়াসিন। তাদের বাড়ি নেত্রকোনা সদরে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102