ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগুনে পুড়ে একই পরিবারে ৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনের পুড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্বাচল ১১নং সেক্টর কুমারটে গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকার মো. মাসুম (৪০), তার প্রতিবন্ধী স্ত্রী সিমা বেগম (৩২), প্রতিবন্ধী বড় ছেলে মো. রাসেল (১৭) ও ছোট ছেলে রহমত উল্লাহ্ (১০)।

পুর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, ‘পূর্বাচলের ১১নং সেক্টর কুমারটে গ্রামে ডেসকোর অতিমাত্রার ভোল্টের তার ছিড়ে নারায়ণগঞ্জ পল্লি বিদ্যুতের উপর পড়ে। সেই তার বসতঘরে পড়লে নিমিষেই সবকিছু পুড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন ও গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টিনের ঘরে আগুন লেগে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহত মাসুম মিয়ার দুই ছেলে ও স্ত্রী প্রতিবন্ধী ছিলেন। তাদের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102