ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগুনে পুড়ে দুই শিশুসন্তানসহ মায়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৭ বার পঠিত
নাটোরে

বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশুসন্তানসহ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

নিহতরা হলেন- সোমা খাতুন (৩২) এবং তার মেয়ে অমিয়া খাতুন (১১ ) ও অমর (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের অলি বকসের বাড়িতে রাতে আগুন লাগে। এ সময় অলি বকস ও তার বৃদ্ধ মা ঘর থেকে বের হতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান আগুন পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে অলি বকস ও আনোয়ার হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে নাটোর ও বনপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার ছিল বলে জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক যুগান্তরকে বলেন, আগুনে পুড়ে এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তান মারা গেছে। দগ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102