ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগুন দিয়ে রাজনৈতিক সমাধান হয়নি, হবে না: মেয়র তাপস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৬০ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগুন ও আগ্রাসনের মাধ্যমে অতীতে কখনো রাজনৈতিক সমাধান হয়নি, এবারও হবে না। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সমাধান সম্ভব। ফলে এসব পরিহার করে বিরোধীদের নির্বাচনে আসতে হবে।

বুধবার রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর পার্কের (মহানগর নাট্যমঞ্চ) ভেতরে নির্মিত ‘রাইসা নগর ব্যায়ামাগার’ উদ্বোধন করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শেখ তাপস।

ডিএসসিসি মেয়র বলেন, আগ্রাসন, অন্যায় ও আগুন দিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে যে রাজনীতি করা হচ্ছে, সেটি প্রত্যাহার করে সরকারবিরোধী দলগুলো নির্বাচনে আসবে বলে তিনি আশাবাদী।

দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডেই একটি করে নগর ব্যায়ামাগার স্থাপন করা হবে বলে জানান মেয়র। তিনি বলেন, এরই অংশ হিসেবে আজ ১৩ নম্বর ওয়ার্ডে নগর ব্যায়ামাগারের উদ্বোধন করা হলো। যৌথ মূলধনি অংশীদারত্বের মাধ্যমেই এসব ব্যায়ামাগার পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম ও সুয়ে মেন জো, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়নবিষয়ক কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ১৩ নম্বর ওয়ার্ডের এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102