ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগৈলঝাড়ায় অসুস্থ গরুর মাংস বিক্রি, দোকান সিলগালা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৪১ বার পঠিত

বরিশালের আগৈলঝাড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সময় অভিযান চালিয়ে প্রায় আট মণ মাংস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা গরুর মাংস পুড়িয়ে মাটিতে চাপা দিয়ে নষ্ট করা হয়েছে।

এছাড়া ওই গরুর মাংস বিক্রেতার বিক্রয় প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন এ নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন কর্মকর্তা উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রাফিউল আলম বলেন, উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা বাজারে সেরাল গ্রামের আদম আলী শিকদারের ছেলে কসাই সেন্টু সিকদার অসুস্থ (অর্ধমৃত) গরু জবাই করে। বিষয়টি স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সংবাদকর্মীরা যায়। তার কাছে কসাই সেন্টু সিকদার বিষয়টি স্বীকার করেন। তারা বিষয়টি জানানোর পর ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কসাই সেন্টু পালিয়ে যায়।

পরে দোকান থেকে প্রায় আট মণ মাংস জব্দ করে ডিজেল দিয়ে পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উম্মে ইমামা বানিন কসাই সেন্টুর ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102