ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগৈলঝাড়ায় গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

বরিশালের আগৈলঝাড়ায় গাছের লাকড়ি কিনতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে হায়দার ফকির (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের বাসিন্দা।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে বাকাল গ্রামের কালাম ফকিরের কয়েকটি গাছ কিনে ব্যবসায়ী মনির মোল্লা একজন শ্রমিক নিয়ে গাছ কাটছিলেন। গাছের লাকড়ি কেনার জন্য এলাকার হায়দার ফকির ওই গাছের নিচে যায়।

এ সময় গাছের একটি ডাল হায়দার ফকিরের মাথায় এসে সজোরে আঘাত করে এবং ডালের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মোর্শেদ সজিব বলেন, হায়দার ফকিরের মাথায় গুরুতর আঘাত ছিল। তার মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102