ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আচরণবিধি ভঙ্গ: নকলায় কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তোতা মিয়াকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

জানা যায়, পৌরসভা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নকলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের তোতামিয়া তার নির্বাচনী এলাকায় শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বাদ্যবাজনাসহ প্রচারণায় বের হন এবং মহড়া দেন। এ ঘটনায় আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান,

নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণ বিধিমালা পর্যবেক্ষণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আজ মঙ্গলবার কাউন্সিলর প্রার্থী তোতা মিয়া বাদ্যযন্ত্র নিয়ে মিছিল বের করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102