ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজও টস হার, ফিল্ডিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে আজ বুধবার টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে নিউজিল্যান্ড। এই নিয়ে টানা দুই ম্যাচ টস হারলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। গত রবিবার টস হারের পাশাপাশি ম্যাচও হাতছাড়া হয়েছিল। আজ নিশ্চয়ই তেমনটা হতে দেবে না টিম টাইগার। এ ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আনা হয়নি। অন্যদিকে আগের ম্যাচের দল থেকে দুটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। বাদ পড়েছেন জ্যাকব ডাফি ও স্কট কুগেলাইন। দলে এসেছেন ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।

প্রথম দুই ম্যাচে দারুণ জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে কারণে ৫২ রানে হারতে হয়। অল-আউট হতে হয় ৭৬ রানে। ওই ম্যাচ জিতে তেতে আছে নিউজিল্যান্ড। আর বাংলাদেশ শিবিরে জ্বলছে প্রতিশোধের আগুন। সব মিলিয়ে চতুর্থ টি-টোয়েন্টি জমজমাট হওয়ার আশা করছে সবাই। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ম্যাচ নিয় শঙ্কা জেগেছিল। তবে দ্রুতই সেই শঙ্কা কেটে গেছে। বৃষ্টি থেমে উঠেছে রোদ। আকাশও পরিস্কার।

বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার, হামিশ বেনেট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102