ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজও বিকল হলো মেট্রোরেলের ভেন্ডিং মেশিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত

স্বপ্নের মেট্রোরেলে চড়তে সকাল থেকেই আগারগাঁও স্টেশনের দুই প্রান্তে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে এক প্রান্তে মেট্রোরেলের ৩টি ভেন্ডিং মেশিন থাকলেও সকাল থেকে দুটি মেশিন বিকল হয়ে যায়।

দুই ঘণ্টা পর একটি চালু হলেও আরেকটি এখনও বিকল রয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে গিয়ে এমন খবর জানা গেছে।

সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হলে আধাঘণ্টা পরই একটি মেশিন বিকল হয়ে যায়। কাউন্টারের দক্ষিণ পাশের একটি মেশিন থেকে যাত্রী টিকিট হাতে পেলেও টাকা কাটেনি। যাত্রী টিকেট কাটতে মেশিনে ১০০ টাকা দেন। পরে আরও ২০ টাকা দেন। এতে দুটি টিকিটসহ ৬০ টাকা ফেরত পায় ওই যাত্রী। এরপর থেকেই বিকল হয়ে পড়ে মেশিনটি। দুটি মেশিন ভালো চললেও সকাল ৯টার দিকে আরও একটি মেশিন বিকল হয়ে পড়ে। তিনটি মেশিনের একটি মেশিন সচল থাকে।

এদিকে প্রায় দেড় ঘণ্টা পর বিকল হওয়া দুটির মধ্যে একটি মেশিন সচল করে কর্তৃপক্ষ।

কাউন্টারের দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, পুরোনো টাকা মেশিন ভালোভাবে শনাক্ত করতে পারছে না বলে হয়তো কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে।

তবে ভ্রমণ করতে আসা যাত্রীরা বলেন, লাইনে এসে দাঁড়িয়ে দেখি দুটি মেশিন নষ্ট। সবগুলো মেশিন সচল থাকলে টিকিট কাটতে সুবিধা হতো।

এদিকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হয়েছে মেট্রোরেল। সকাল ৮টায় যাত্রা শুরু করার মাধ্যমে অভিষেক ঘটে নতুন এ গণপরিবহনটির। গতকাল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পরও মেট্রোরেলে ভ্রমণ করেছেন সাধারণ যাত্রীরা। আজও তাই ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন হাজারো মানুষ, অপেক্ষা স্বপ্নের মেট্রোরেলে চড়া।

#বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102