ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। দিনটি উপলক্ষে ঢাকার মোহাম্মদপুরে নারী পক্ষের কার্যালয় থেকে লাঠি খেলা, স্লোগানসহ ‘প্রতিরোধের আগুন’ শিরোনামে মশাল মিছিল বের করা হবে।

মিছিলটি সাতমসজিদ সড়ক, বঙ্গবন্ধু সড়ক ও মানিক মিয়া এভিনিউ হয়ে সংসদ ভবনের সামনে শেষ হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ দিবস উদযাপন কমিটি এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ’।

আরেকটি সংগঠন ‘আমরাই পারি’ জোট আজ দেশজুড়ে নারী নির্যাতন প্রতিরোধে ৯টি দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে। আগামী ২৭ নভেম্বর ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ‘নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে’ স্লোগান সামনে রেখে জাতীয় সম্মেলনের আয়োজন করেছে।
এছাড়া আগামী রবিবার সিবিসিবি সেন্টারে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং আমরাই পারি জোটের সঙ্গে সম্পৃক্ত শতাধিক শিক্ষার্থীকে নিয়ে স্টুডেন্ট চেঞ্জমেকার সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৬০ সালের ২৫ নভেম্বর ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান রিপাবলিকের স্বৈরাচারী সরকারবিরোধী মিরাবেল ভগ্নিত্রয়কে সেনা সদস্যরা ধর্ষণ ও হত্যা করেন। এই নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার জন্য ১৯৮১ সালে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় নারী সম্মেলন এই হত্যাকাণ্ডকে স্মরণ করে ২৫ নভেম্বরকে ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ দিবস’ ঘোষণা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102