আজ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত জোট আসিয়ানের সম্মেলনে যোগ দেবেন মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং।
দেশটিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এটাই প্রথমবারের মত বিদেশ সফর। আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ানের আঞ্চলিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে জোটের দশ দেশের নেতা ও পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ নেবেন। এ সম্মেলনে মিয়ানমারে চলমান সঙ্কট নিরসনে প্রথমবারের মত আর্ন্তজাতিক প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছে বিবিসি।
পহেলা ফেব্রুয়ারি ভোট জালিয়াতির অভিযোগ এনে ক্ষমতা কুক্ষিগত করে সেনাবাহিনী। ক্ষমতা গ্রহনের পর থেকে ৪০ শিশু সহ সাত শতাধিক মানুষকে সেনাবাহিনী হত্যা করেছে বলে অভিযোগ করেছে পর্যকেক্ষক প্রতিষ্ঠান অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স এএপিপি। আটক করা হয়েছে সাংবাদিক, শিল্পীসহ হাজার হাজার বিক্ষোভকারী।