ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ আজ। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড আতিথেয়তা দেবে এএস রোমাকে। অপরটিতে ভিয়ারিয়াল হোম ম্যাচ খেলবে আর্সেনালের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ইউরোপা লিগেও সুযোগ অল ইংলিশ ফাইনাল হবার। সেমিফাইনালের দ্বিতীয় লেগ আজ।
প্রথম লেগে ৬-২ গোলের বড় জয়ে ২৬মে’র ফাইনাল অনেকটাই নিশ্চিত ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে দ্বিতীয় লেগে মোটেও সুখস্মৃতি নেই ওলে গুনার সোলশায়ারের। ২০০৭ সালে একমাত্র ড্র ছাড়া ইউরোপিয়ান কস্পিটিশনে শেষ ছয় দেখায় ৫ বারই ম্যান ইউর কাছে হেরেছে রোমা।
এদিকে ভিয়ারিয়ালের মাঠে প্রথম লেগ ২-১ গোলে হারায় আরেক ইংলিশ ক্লাব আর্সেনালের বাঁচা মরার লড়াই। তবে এবার খেলাটা ঘরের মাঠে। তাই জয়ের প্রত্যাশায় গানাররা। হারলে ২৫ বছরের মধ্য প্রথম আগামী মৌসুমে ইউরোপিয়ান আসর মিস করবে আর্সেনাল।
প্রথম লেগে এগিয়ে থেকে শেষ ১৬ বারের ১৫টিতেই পরের রাউন্ডে গিয়েছে ভিয়ারিয়াল। একমাত্র ২০১৬তে ইউরোপা লিগ সেমির প্রথম লেগে এগিয়ে থেকেও দ্বিতীয়টিতে লিভারপুলের কাছে হেরেছিলো স্প্যানিশ ক্লাবটি।