ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ টাইগারদের বিশ্বকাপ যাত্রা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪০ বার পঠিত

করোনার নমুনা দেওয়ার পর প্রত্যেকেই নিজ নিজ বাসায় চলে যান। সেখানেই চলবে হোম কোয়ারেন্টাইন। এরপর শাহজালাল বিমানবন্দর হয়ে ওমানের উদ্দেশে যাত্রা করবেন তারা। অন্যদিকে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত বিধায় তাদের করোনা পরীক্ষা সম্ভব হয়নি। তবে দুজনেই জৈব সুরক্ষাবলয়ে থাকায় একসঙ্গেই দলে যোগ দেবেন।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপের ১৪ দিন আগে ওমান যাচ্ছে টিম টাইগার্স। ওমানে পৌঁছানোর পর এক দিন রুম কোয়ারেন্টাইনের পর আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে দলের অনুশীলন। ওমানে একটানা চার দিনের অনুশীলনের পর ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলবে ডমিঙ্গোর শিষ্যরা। এরপর ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানেও একদিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১১ অক্টোবর থেকে পুনরায় শুরু হবে অনুশীলন।

এরপর আবুধাবিতে ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। ১৭ অক্টোবর শুরু বিশ্বকাপ বাছাই মিশন। সুপার-টোয়েলভে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রথম রাউন্ডে স্কটল্যান্ড, ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতেই চলমান আইপিএল খেলছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তাই তাদের করোনা টেস্টের কোনো সুযোগ নেই। তবে যেহেতু দুজনই আইপিল জৈব সুরক্ষাবলয়ের মধ্যে আছেন, তাই তারা সরাসরি মাস্কাটে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে জানা গেছে।

বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশকে ‌’ডার্ক হর্স‌’ বলছে উইজডেন। সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে এমনটাই দাবি করেছে জনপ্রিয় এই সংবাদমাধ্যমটি। তবে বাংলাদেশকে ‌’ডার্ক হর্স’ বলার পেছনে কয়েকটি কারণও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। বাংলাদেশ এখনো কাগজে-কলমে টি-টোয়েন্টি ফরমেটে অন্যদের মতো শক্তিশালী দল নয়। তবে সাম্প্রতিক পারফরমেন্স বেশ আশা জাগানিয়া। জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে টিম বাংলাদেশ। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে টাইগাররা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102