ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তিযুদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫৫ বার পঠিত

শনিবার (২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৪৭ হাজার ৬৩২ জন। আর মোট আসন সংখ্যা ২৩৭৮টি। সেক্ষেত্রে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০ দশমিক ০৩ জন।

‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ‘খ’ ইউনিটে ঢাবিতে পরীক্ষা দেবেন ১৮ হাজার ৮৫০ জন, চবিতে ২ হাজার ৮৫২ জন, রাবিতে ৬ হাজার ৩৭৭ জন, খুবিতে ৫ হাজার ২০৪ জন, শাবিপ্রবিতে ৯২১ জন, বেরোবিতে ৬ হাজার ৬১৫ জন, ববিতে ১ হাজার ৭৪১ জন, বাকৃবিতে ৫ হাজার ৭২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ৭১৪৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৫ জন শিক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা ‘খ’ ইউনিটে এবং সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ‘চ’ ইউনিটে।

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৬৪ জন, ‘খ’ ইউনিটে ২০ জন, ‘গ’ ইউনিটে ২১ জন, ‘ঘ’ ইউনিটে ৭৩ জন এবং ‘চ’ ইউনিটে ভর্তির জন্য প্রতি আসনে ১১৪ জন শিক্ষার্থী লড়বেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102