করোনা ভাইরাস সংক্রমণ রোধে আজ থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়া হচ্ছে। কার্যকর হয়েছে নতুন ভাড়া।
যদিও নিম্ন ও মধ্যবিত্তের সহায় এই গণপরিবহনের যাত্রীরা আপত্তি তুলেছেন, হুট করে প্রায় দ্বিগুন ভাড়া চাপানোয়।
বাসে ভাড়া বাড়লেও ট্রেনে তা বাড়ানো হয়নি। আগের ভাড়ায় ধারণক্ষমতার অর্ধেক টিকিট বিক্রির কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বর্তমান সময়ে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস-মিনিবাস চালানোর সিদ্ধান্ত কঠিন হবে বলে মনে করছেন বিআরটিরএর কর্মকর্তারা।