ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৫ বার পঠিত

আগামীকাল বৃহস্পতিবার থেকে (১৫ জুলাই) সারা দেশে চলবে ট্রেন। আর এ জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। বুধবার সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে টিকিট।

মঙ্গলবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সারা দেশে বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চলবে।

ঈদযাত্রার সব আন্তঃনগর ট্রেনের টিকিট ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাই পর্যন্ত পাওয়া যাবে। এটি বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপে অগ্রিম টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত (২১ জুলাই ঈদের দিন ব্যতীত) যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণার্থে আন্তঃনগর ট্রেনসমূহের বিদ্যমান আসন অর্ধেক আসন সংখ্যার অর্ধেক টিকিট ইস্যু করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ কমাতে গত ২৮ জুন থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হলে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এরপর ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করায় সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।

আগামী ২১ জুলাই (বুধবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102