ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ থেকে ফের সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

ঈদুল আজহার ছুটির পর আবারো সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার (২৬ জুলাই) থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করছে সংস্থাটি।

টিসিবি সূত্র জানায়, সাশ্রয়ী মূল্যে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। ঈদের আগের মতো এ পর্যায়েও দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা শহরে ৮০টি এবং চট্টগ্রাম নগরীতে ২০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

সূত্র আরো জানায়, ক্রেতারা প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকায় কিনতে পারবেন টিসিবি ট্রাকগুলো থেকে। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি এবং দুই কেজি ডাল কিনতে পারবেন। এছাড়া ১০০ টাকা লিটারে সয়াবিন তেল দেওয়া হবে। একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার তেল কিনতে পারবেন।

এর আগে গত ৫ জুলাই ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছিল টিসিবি। কোরবানির ঈদের আগে গত ১৮ জুলাই পর্যন্ত তা চলে। টিসিবির এবারের ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। তবে সরকারি ছুটির দিন বন্ধ থাকবে এ কার্যক্রম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102