ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ থেকে সরকারি অফিস চলবে অর্ধেক জনবলে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ২১ বার পঠিত

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আজ সোমবার (২৪ জানুয়ারি) থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে পরিচালিত হবে। এ কার্যক্রম চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাকি অর্ধেক কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্ম এলাকায় অবস্থান করে অনলাইনে যুক্ত হয়ে দাপ্তরিক কাজ সম্পন্ন করবেন।

এ বিষয়ে গতকাল রোববার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গত কয়েক দিনে তিন দফায় বিধিনিষেধ জারি করল সরকার। এর আগে প্রথমে ১১ দফা নির্দেশনা জারি করা হয়। এছাড়া গত শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহ বন্ধ করাসহ ছয় দফা নির্দেশনা জারি করা হয়।

নতুন বিধিনিষেধে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনে নির্দেশনা জারি করবে। আর ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

দেশে করোনা সংক্রমণ বাড়ায় এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102