টানা তৃতীয়বারের মতো আজ বুধবার (৫ মে) সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়।
স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে রাজভবনে হবে শপথ অনুষ্ঠান। এর আগে ১০টা ২৫ মিনিটে কালীঘাট থেকে রাজভবনের উদ্দেশে রওনা দেবেন, তৃণমূল নেত্রী। যেখানে তার সাথে থাকবেন, অভিষেক বন্দোপাধ্যায়, প্রশান্ত কিশোর ও ফিরহাদ হাকিম।
শপথ গ্রহণ শেষে রাজভবনে চা চক্রে যোগ দেবেন তারা। পরে সাড়ে ১১টা নাগাদ নবান্নে পৌঁছাবেন, মমতা বন্দোপাধ্যায়। শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।