ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ ব্যাংক বন্ধ থাকবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশে আগামী ১০ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন চলবে। এরমধ্যেও ব্যাংকিং সেবা চালু রয়েছে। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং লেনদেনের কর্মদিবসের সংখ্যা কমানো হয়েছে। সেই কারণে আজ রবিবার সব ব্যাংক বন্ধ রয়েছে।

আগামী ৯ ও ১০ আগস্টও ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। গত বৃহস্পতিবার (৫ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম।

সার্কুলারটি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ৮ আগস্ট সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ৯ ও ১০ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা সাড়ে ৪টা পর্যন্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102