ইবাদত হোসেনের ইনজুরিতে কপাল খুলেছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। ইনজুরিতে এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া তানজিম অবশ্য গতকাল দলের সঙ্গে শ্রীলঙ্কার বিমান ধরতে পারেননি। আজ দুপুরে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।
ইবাদত হোসেনের ইনজুরির কারণে দেরিতে দলে ডাক পান তানজিম হাসান সাকিব। জানা গেছে, তানজিমের জন্য নির্ধারিত সময়ে টিকিট কাটা হয়নি। তাই দলের সঙ্গে দেশ ছাড়তে পারেননি এই পেসার।
তানজিম সাকিব দলের সঙ্গে যেতে না পারলেও তানজিদ হাসান তামিম শ্রীলঙ্কায় উড়াল দিয়েছেন দলের সঙ্গে। সাকিব ছাড়াও দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাননি লিটন দাস। জ্বরে আক্রান্ত হওয়ায় তিনিও শ্রীলঙ্কার বিমান ধরার অপেক্ষায় আছেন। তবে কবে যাবেন সেটা নিশ্চিত নয়।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। মূলত ইবাদত হোসেন নির্ধারিত সময়ে ইনজুরি মুক্ত না হওয়ায় স্ট্যান্ডবাই থাকা তানজিমের কপাল খুলে যায়। এবার এশিয়া কাপে দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকবেন তিনি।