ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ রাতে দেশে ফিরবেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৪৪ বার পঠিত

মানসিক ক্লান্তি নিয়েও দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে গিয়ে পরিবারের কয়েকজন সদস্যের অসুস্থতার খবর পান। তবুও ওয়ানডে সিরিজ শেষ করার আগে দেশের বিমান ধরেননি। প্রথম ওয়ানডের পর তার ফেরার কথা থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুরো সিরিজ শেষ করেই দেশে ফিরছেন তিনি। তবে ঢাকায় এসে পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি ফের দক্ষিণ আফ্রিকায় যাবেন টেস্ট সিরিজ খেলতে।

সাকিবের ঘনিষ্ট সূত্রে সংবাদমাধ্যমের খবর, আজ বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীতে এসে পৌঁছাতে পারেন সাকিব। এ ছাড়া ওয়ানডে দলে থাকা বাকি চার ক্রিকেটার, যারা টেস্ট দলে নেই, তারা ফিরতে পারেন আগামীকাল শুক্রবার সকাল ৯ টার দিকে। তাদের মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। সেঞ্চুরিয়নে শেষ ম্যাচে ৯ উইকেটের জয় বাংলাদেশকে এনে দিয়েছে ঐতিহাসিক সাফল্য।
ওয়ানডে সিরিজ জিতে ডারবানের পথে টাইগাররা। দুই টেস্টের প্রথম ম্যাচ ডারবানের কিংসমিডে। আগামী ৩০ মার্চ মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102