ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ সৌদির আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৪৩ বার পঠিত

সৌদি আরবে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা না যাওয়ায় সৌদিতে পূর্ণ হচ্ছে ৩০ রমজান। ফলে দেশটিতে আগামী সোমবার ২ মে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, শনিবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যালোচনা করে সৌদির আকাশে শাওয়ালের চাঁদ না দেখতে পাওয়ার বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ না দেখার খবর মিলেছে। আমিরাতের চাঁদ দেখা কমিটি বিবৃতিতে জানিয়েছে, রবিবার ৩০ রমজানের মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান।আগামী ২ মে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর।

অবশ্য আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) আগেই জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা নেই।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। টানা এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102