ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজ ২রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

আজ ২রা মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের দিন।

১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব উত্তোলন করেছিলেন সবুজের মাঝে লাল সূর্য আর সোনালী মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকা।

একাত্তরের ২রা মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাবেশ। তার আগের দিন জাতীয় পরিষদের ভাষণ স্থগিত করা হয়েছে। ক্ষোভে ফুঁসে উঠেছে মানুষ; বুঝতে পারছে স্বাধীনতার লড়াই ছাড়া কোনো উপায় নেই।

ঠিক এমনই এক উত্তাল মুহূর্তে সেই ছাত্র সমাবেশে ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব উত্তোলন করলেন স্বপ্নের স্বাধীন দেশের জাতীয় পতাকা। কেমন ছিলো সেই দিন???

তৎকালীন ছাত্রনেতা আ স ম আবদুর রব বলেন, ‘ছাত্র সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত অনুযায়ি ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনসভা হয়। ২রা ৩রা ও ৪ঠা মার্চ হরতাল-কারফিউ। সরকার দিয়েছে কারফিউ আমরা দিয়েছি হরতাল।’

অন্যায় অবিচারের প্রতিবাদে ৫০ বছর আগে লাখো জনতার ক্ষোভের মুখে আশার জাগরণ নিয়ে আসে লাল সবুজে মোড়ানো বাংলাদেশের মানচিত্র।

আ স ম আবদুর রব আরো বলেন, ‘আজ এই ছবির দিকে তাকালে মনে হয় আমরা এই কাজ করে ছিলাম আর এর কারনেই দেশ স্বাধীন হয়ে গেছে। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কিছু হয়নি। আমার সাথে তো অনেক স্মৃতি। আমি বলে শেষ করতে পারবো না।’

হুট করেই আসেনি এই আশা জাগানিয়া প্রাণের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক পরিকল্পনা, পরিশ্রম আর একটা স্বাধীন দেশের স্বপ্নই শক্তি যুগিয়েছিলো সেই দিন।

খুব একটা সহজ ছিলো না। অনেক বেশী সাহস আর সংগ্রাম করেই সেদিন উড়াতে হয়েছে প্রথম পতাকা। তাইতো সেই বীররা নতুন প্রজন্মের কাছে আশা রাখেন, সংগ্রামের এই ধারা থাকবে অব্যাহত, পতাকা উত্তোলনের এই ইতিহাস আর তার পেছনের প্রত্যাশা থাকবে চেতনায় সুরক্ষিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102