ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আট বছরের জেল হতে পারে শাকিরার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

পপ তারকা শাকিরার বিরুদ্ধে বার্সোলোনায় ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যবর্তী সময়ে কর দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে। এই সময়ে ১৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো কর দেয়ার কথা ছিল এই গায়িকার। কিন্তু তিনি তা না দেয়ায় কর ফাঁকি দেয়ার এই অভিযোগ তুলেছেন স্প্যানিশ প্রসিকিউটর।

শুক্রবার (২৯ জুলাই) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ান গায়িকার কর ফাঁকি দেয়ার অভিযোগে আট বছরের কারাদণ্ড চেয়েছেন প্রসিকিউটর। এদিন একজন প্রসিকিউটর অফিসের নথিতে এ তথ্য দেখানো হয়েছে।

মামলাটি নিষ্পত্তির জন্য প্রস্তাব পাঠানো হলে এই সপ্তাহের শুরুতে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন শাকিরা। তিনি কর ফাঁকি দেয়ার অভিযোগের বিষয়ে জানিয়েছেন, স্পেনে বসবাস করেননি তিনি।

প্রসিকিউটরের নথি রয়টার্স দেখেছে। দাবি করা হয়েছে, শাকিরা সাধারণত ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে স্পেনে বসবাস করতেন এবং ২০১২ সালের মে মাসে বার্সেলোনায় একটি বাড়ি কিনেন তার নিজের ও সঙ্গীর জন্য। পরবর্তীতে ২০১৩ সালে স্পেনে জন্ম নেয়া ছেলের জন্য বাড়িটি পারিবারিক বাড়ি পরিণত হয়।

কর ফাঁকি দেয়ার এই অভিযোগে পপ গায়িকা দোষী প্রমাণিত হলে আট বছরের কারাদণ্ড এবং ২৩ মিলিয়ন ইউরোরও বেশি জরিমানা প্রদান করতে হবে তাকে। তবে অভিযোগটি এখনো বিচারের জন্য নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে গায়িকার প্রতিনিধি বুধবার পাঠানো একটি পূর্ববর্তী বিবৃতি উল্লেখ করে বলেন, শাকিরা তার নির্দোষের বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102