ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আতশবাজি থেকে ইউএনও অফিসের ছাদে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

যশোরের মণিরামপুর ইউএনও অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইউএনও সৈয়দ জাকির হাসান ও মণিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় মণিরামপুর ইউএনও অফিস ভবনের দোতলার ছাদে আতশবাজি ফোটানোর আয়োজন করা হয়। একপর্যায়ে আতশবাজির ফুলকি পড়ে ছাদে রাখা কাগজপত্রে আগুন ধরে যায়। পুড়ে যাওয়া কাগজপত্রগুলো পরিত্যক্ত বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মণিরামপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আহসান বলেন, আতশবাজির ফুলকি পড়ে ইউএনও অফিসের ছাদে রাখা কাগজপত্রে আগুন লাগে। আমরা আধাঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, আমি ঘটনার সময় অফিসে ছিলাম না। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসকে জানিয়েছি। তারা এসে আগুন নিভিয়েছেন।

তবে কতগুলো আতশবাজি কেনা বা ফোটানো হয়েছিল তা জানাতে পারেননি ইউএনও জাকির হাসান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102