ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে হেলে গেল জার্মানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৯ বার পঠিত

জার্মানিকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল ফ্রান্স। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল জার্মানি ও ফ্রান্স। তবে আত্মঘাতী গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জার্মানিকে। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার (১৫ জুন) রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ১-০ জিতেছে গতবারের রানার্সআপরা। ইউরোয় এই প্রথম নিজেদের প্রথম ম্যাচে হারল জার্মানি।

আলিয়াঞ্জ এরেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। তবে ম্যাচের ২oতম মিনিটে ম্যাট হুমেলসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকেরা। পল পগবার দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে গোলমুখে কিলিয়ান এমবাপের উদ্দেশে বল বাড়ান লুকা এরনঁদেজ। বিপদমুক্ত করতে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠানোর চেষ্টা করেন ডিফেন্ডার হুমেলস কিন্তু বল চলে যায় জালে।

তবে ইলকাই গিনদোয়ান ৩৭তম মিনিটে সমতা টানার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সের্গে জিনাব্রির পাস দারুণ পজিশনে পেয়ে ১২ গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন এই মিডফিল্ডার। বিরতির পর দুই দলই সুযোগ নষ্ট করে। ৫১তম মিনিটে আদ্রিওঁ রাবিওর শট পোস্টের বাইরের দিকে লাগে। দুই মিনিট পর জিনাব্রির জোরালো শট ক্রসবার ঘেঁষে বাইরে যায়। এমবাপে ৬৬তম মিনিটে বাঁকানো শটে জালে বল পাঠিয়েছিলেন কিন্তু বল রিসিভ করার মুহূর্তে অফসাইডে ছিলেন তিনি। শেষ দিকে চাপ বাড়ায় জার্মানি। কিন্তু কোনো গোলের দেখা পায়নি।
নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার হাঙ্গেরির বিপক্ষে খেলবে ফ্রান্স। একই দিনে পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102