ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আত্মপ্রকাশ করলো সামাজিক সংগঠন ইউনিটি ক্লাব লংগদু, চট্টগ্রাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫৫ বার পঠিত

মোঃ তারিকুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদু উপজেলার যে সকল লোকজন চাকুরি, ব্যবসা, পড়ালেখা করার উদ্দেশ্যে বাংলাদেশ হৃদপিণ্ড খ্যাত বানিজ্যিক শহর চট্টগ্রামে পাড়ি জমিয়েছে তাদের সকলকে একসাথে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং দুঃখে সুখে একে অপরের সহযোগিতার মনোভাব নিয়ে গঠন হয় লংগদু ইউনিট ক্লাব চট্টগ্রাম। যার মাধ্যমে উপজেলার সকল শ্রেণির মানুষ তাদের পরিচিত সকলের সাথে কুশল বিনিময় করতে সহায়ক হবে। দীর্ঘ পরিকল্পনার পর অত্যন্ত গোছালো ও বিভিন্নরকম সেবামূলক কার্যক্রমের পরিকল্পনা নিয়ে পথ চলা শুরু করে এলইউসিসি ক্লাবটি।

যার মাধ্যমে চট্টগ্রামে বসবাস এলাকার বিভিন্ন পেশার মানুষের সাথে যোগাযোগ ও সমস্যা সমাধানে কাজ করে যাবে সংগঠনটি। প্রাথমিক ভাবে শুধু মাত্র অসুস্থ রোগীর জন্য রক্তদান ও চট্টগ্রামে বসবাসরত এলাকার লোকজনের যোগাযোগ ও ঐক্যবদ্ধ থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। গত জুমাবার আনন্দমুখর পরিবেশে নগরীর অক্সিজেন মোড়স্থ হোটেল জামান এর কনফারেন্স হল রুমে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। আলমগীর হোসেনের সভাপতিত্বে, এম এ আমিন এর সঞ্চালনায় ও কামাল হোসেন এবং জাকির সরকার এর সার্বিক তত্ত্বাবধানে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় তিন মাসের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করেন। পরামর্শক মন্ডলীর সভাপতি সহ উপজেলার সিনিয়র বিভিন্ন পেশায় থাকা সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

মোঃ আব্দুর রাজ্জাককে আহবায়ক কমিটির সভাপতি, ও এম এ আমিন কে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন দেন পরামর্শক মন্ডলীর সদস্যবৃন্দ।

আহবায়ক কমিটি তত্বাবধানে জন্য দুইসদস্য বিশিষ্ট মনিটরিং বোর্ড গঠণ করা হয়।

এতে মোঃ আলমগীর (বগাচত্ত) ও ডা. ইউসুফ আলী (বগাচত্ত) কে দায়িত্বভার দেয়া হয়।

পূর্ণ আহবায়ক কমিটির সদস্যবৃন্দরা হলেন:
**. আহবায়ক
মোঃ আব্দুর রাজ্জাক (রাবেতা)
**. সদস্য সচিব
মোঃ এম এ আমিন (জারুল বাগান)
**.সহঃ সদস্য সচিব
মোঃ কামাল হোসেন (সোনাই)
**. অর্থ সচিব
মোঃ জাকির সরকার ( গুলশাখালী)
**. সদস্য,
১. আলমগীর হোসেন ( কালাপাকুজ্জা)
২. আইয়ুব আলী ( কালাপাকুজ্জা)
৩. ডা. নুরুল ইসলাম ( ভাইবোন ছড়া)
৪. কামরুর হাসান কাদের ( বাইট্টা পাড়া)
৫. আঃ লতিফ
৬. মোঃ আলী ( জারুল বাগান)
৭. ফজল করমি (কালাপাকুজ্যা)
৮. মোঃ আলাউদ্দিন
৯. নাইমুর রহমান
১০. মনির হোসেন।
১১. রিদওয়ান ( গাঁথা ছড়া)

আগামী তিন মাসের মধ্যে আহবায়ক কমিটির আদলে সকল সদস্য সংগ্রহের মাধ্যমে একটি পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়।

এবং চট্টগ্রামস্থ লংগদু উপজেলার সকলকে সদস্য ফর্ম পুরনের মাধ্যমে চট্টগ্রামে থাকা প্রায় ৩৫০০ জনগনের একটি ডাটাবেস পূর্ণাঙ্গ করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। এই অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটির নেতৃবৃন্দের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অবস্থানরত লংগদু উপজেলার বিভিন্ন পেশাজীবি জনগন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102