ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আত্রাইয়ে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৭৫টি‌ পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে গৃহ নির্মাণের কাজ শেষ করেছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।

প্রকল্প অনুযায়ী উপজেলার ৪টি ইউনিয়নের ৫টি স্থানে ১৭৫টি বাড়ি নির্মাণ করা হয়। প্রত্যেকটি বাড়ির নির্মাণে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুটি কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দাসহ দেয়া হয়েছে বিভিন্ন সুবিধা। বাড়ি হস্তান্তরের পাশাপাশি তাদের প্রত্যেককে শুকনা খাবারের প্যাকেজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্র নাথ দত্ত দুলাল, উপজেলার সকল চেয়ারম্যানসহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102